Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার চিত্রা ব্রিজের পূর্ব পাশে সীমাখালী এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে স্থানীয়রা সীমাখালী ব্রিজের পাশে মহাসড়কের ধারে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।