Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা

Link Copied!

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলায় এবার মোট ৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মোটরসাইকেলের শব্দ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রতিমা বিসর্জন নিরাপদে সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল ইসলাম, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ওসি (তদন্ত) আবুল কাসেমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।