Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জনসম্মুখে লালন মাজারের দানবাক্স গণনা, মিলল সাড়ে ৬ লাখ টাকা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্স প্রথমবারের মতো জনসম্মুখে গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ গণনা শুরু হয়, যা চলে বিকেল পর্যন্ত। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শান্তি, সাম্য ও মানবতার বাণীর জন্য দেশ-বিদেশের মানুষের কাছে শ্রদ্ধার স্থান লালন আখড়াবাড়ি। প্রতিদিনই সেখানে আসেন ভক্ত, সাধু-বাউল ও দর্শনার্থীরা। তাঁদের অনেকে মনের আশা পূরণে মাজারের দানবাক্সে অর্থ দান করেন।

প্রথমবারের মতো জনসম্মুখে দানবাক্সের টাকা গণনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ দানের অর্থের হিসাব সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।

টাকা গণনার সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।