Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ধানক্ষেত থেকে উদ্ধার কিশোরীর মরদেহ যশোরে দাফন

যশোর প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

কুমিল্লার ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যশোরের কিশোরী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জান্নাতুল ওই গ্রামের আব্দুল আলিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে জান্নাতুলের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, জান্নাতুলের বাবা কুমিল্লায় চাকরি করার সুবাদে পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন। তবে তাঁদের স্থায়ী বাড়ি যশোরের ছাতিয়ানতলা গ্রামে হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমিল্লা থেকে যশোরে নিয়ে আসা হয়।

কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কুমিল্লার সংশ্লিষ্ট থানা-পুলিশ তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।