Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে পৃথক স্থানে দুই বৃদ্ধের আত্মহত্যা

যশোর প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে পৃথক স্থানে দুই বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার পাঁচপোতা ও কড়িয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (১০ অক্টোবর) সকালে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচপোতা গ্রামের মৃত হাজারী লাল দাসের ছেলে পঞ্চানন দাস (৭০) পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে শুক্রবার রাতে ঘাসমারা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কড়িয়াখালি গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে রুহুল কুদ্দুস (৬০) নিজ রান্নাঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। স্বজনরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, পঞ্চানন দাস ও রুহুল কুদ্দুসের মৃত্যু হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, দুই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।