Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৫ বছরের কর্মজীবনের অবসান, চিত্রা মহিলা কলেজে বুলুকে বিদায় সংবর্ধনা

খুলনা প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন খুলনার তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রি কলেজের সহকারী লাইব্রেরিয়ান চৌধুরী ফখরুল ইসলাম বুলু। তাঁর কর্মজীবনের অবদান স্মরণ করে বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ এসএম মিজানুর রহমানের কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, অধ্যক্ষ এসএম মিজানুর রহমানসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা চৌধুরী ফখরুল ইসলাম বুলুর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। তাঁরা বলেন, কর্মজীবনের অবসান হলেও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও কর্মক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।