Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত উপকরণে তৈরি নান্দনিক সামগ্রী আগৈলঝাড়ার ইউএনওকে উপহার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

কচুরিপানা, পেঁয়াজের খোসা, কলাপাতাসহ বিভিন্ন পরিত্যক্ত উপকরণ দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক ও আকর্ষণীয় সামগ্রী। নারীদের হাতে তৈরি এসব পণ্য ঘর সাজানোর পাশাপাশি ফেলনা উপকরণের সৃজনশীল ব্যবহারেরও দৃষ্টান্ত তৈরি করছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের ননী বিশ্বাস পরিত্যক্ত বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এসব সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারকে উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কার্তিক বেপারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।