যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় হোসাইন (১৭) নামে এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন মথরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিকেলে জামতলা বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিল হোসাইন। পথে জামতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তার সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

