Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দিল কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও পরামর্শ দিয়েছে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন। শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী টরকী এলাকার নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে চোখের ছানি ও নেত্রনালির সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার, বিদেশি লেন্স সংযোজন, ওষুধ ও কালো চশমা দেওয়ার পাশাপাশি যাতায়াত ও থাকার ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়।

ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহমুদুল হক উজ্জ্বল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া এবং বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।