Nabadhara
ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় চোর সন্দেহে ৬ জন আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় চোর সন্দেহে স্থানীয়দের হাতে আটক ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিমকোটা গ্রামের বাগুড়ী কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পশ্চিমকোটা গ্রামের মাহিন হোসেন (২০), রাহুল হোসেন (২১) ও আবু সাঈদ (২০), সাতক্ষীরার কলারোয়া উপজেলার দরবাসা গ্রামের মিজানুর রহমান (২০), শার্শার বাগুড়ী বেলতলা গ্রামের জাকির হোসেন কালু (৩৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের কামরুল ইসলাম (৪০)। কামরুল বর্তমানে কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিদ্যালয়ের সামনে ছয়জনকে একসঙ্গে অবস্থান করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন তাদের আটক করে রাখেন। খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।

পুলিশ জানায়, আটক হওয়ার সময় ছয়জন গণপিটুনির শিকার হন। পরে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া তাদের বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তসাপেক্ষ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপকর্মে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি ভিন্ন জেলায় হওয়ায় তাদের নাম-ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট এলাকায় তথ্য পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।