Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আলফাডাঙ্গা এনসিপির যুগ্ম সদস্যসচিব মিলন মোল্লা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মোহাম্মাদ মিলন মোল্লা। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার কথা জানিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গায় এনসিপির উপজেলা কার্যালয়ে শাখার আহ্বায়ক আব্দুল জলিল মোল্লার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মিলন মোল্লা উল্লেখ করেন, তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে বর্তমানে সংগঠনের কার্যক্রমে প্রয়োজনীয় সময় দেওয়া এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সংগঠনের স্বার্থকে গুরুত্ব দিয়ে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে এনসিপি আলফাডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল জলিল মোল্লা বলেন, “মিলন মোল্লার পদত্যাগপত্র পেয়েছি। এটি এনসিপির জেলা কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিই চূড়ান্ত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।