Nabadhara
ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, চাঞ্চল্যকর ফখরুল আলম রতন হত্যা মামলায় গ্রেপ্তার খলিলুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ভুতছাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম, বাজেমসকুর গ্রামের শুক্কুর আলীর ছেলে সোহরাব হোসেন এবং হরিচরণ লস্কর গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী নাজমা বেগম। এ ছাড়া নিয়মিত মামলায় উত্তর বাহাগিলী গ্রামের সুশীল চন্দ্র বর্মনের ছেলে উৎসব চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পীরগাছা এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

এদিকে, ফখরুল আলম রতন হত্যা মামলায় গ্রেপ্তার খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। রোববার (২৫ অক্টোবর) নির্ধারিত তারিখে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে উপজেলার শিবু কুটিরপাড় এলাকা থেকে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ এবং হত্যা মামলায় খলিলুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।