Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ৭৫ শতক জমির ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিক মো. আনোয়ার হোসেন (৪২)। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভোলানাথপুর মৌজার ২২১ নম্বর খতিয়ানের ৫২০ নম্বর দাগে ৭৫ শতক জমি নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছে। জমিটি পৈতৃক সূত্রে পাওয়া এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে বলে দাবি তাঁর। এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে।

আনোয়ার হোসেনের অভিযোগ, গত ১৯ অক্টোবর সকালে জমিতে গিয়ে তিনি ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগের বিষয়টি দেখতে পান। এতে ক্ষেতের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি নিয়ে পূর্ববিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করলেও কে বা কারা আগাছানাশক প্রয়োগ করেছে, তা তিনি নিশ্চিত নন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ধানক্ষেতে কারা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে ক্ষেতের ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তাঁরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ফসলের ক্ষতির জন্য দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।