Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Link Copied!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নিজের পৈতৃক সম্পত্তি দান করে এবং মায়ের নামে তিনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বিগত সরকারের আমলে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনকারী কয়েকজন শিক্ষক কৌশলে এমপিওভুক্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেন। পরে তাঁদের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহার ও তথ্য গোপনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এমপিও স্থগিত বা ছাড়করণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

অধ্যক্ষের অভিযোগ, চাকরিচ্যুত ওই শিক্ষকরা স্থানীয় একটি রাজনৈতিক মহলের ইন্ধনে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গত ৩ নভেম্বর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁরা প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রবেশ করে তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়ে মানববন্ধন করেন।

তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন শিক্ষক বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও নতুন ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবিতে মানববন্ধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।