Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় জামায়াতের কান্দি ইউনিয়ন আমিরের স্বেচ্ছায় পদত্যাগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম শেখ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

পদত্যাগের বিষয়ে আবুল কালাম শেখ বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে বর্তমানে ব্যক্তিগত সমস্যার কারণে আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। এ কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম শেখ পদত্যাগ করেছেন। এটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে এ বিষয়ে উপজেলা জামায়াতের সভায় আলোচনা করা হবে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।