Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ২০, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও এতিম-দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ক্যাম্পাসে এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও বিভিন্ন ভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙানো হয়।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, এস্টেট দপ্তরের পরিচালক মুহাম্মদ মোসলেম উদ্দিন, প্রক্টর মো. সুমন রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।