Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকবে না: শিশির মনির

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থের ক্ষতি করতে কেউ চেষ্টা করলে তা প্রতিহত করতে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সফরকালে সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, বাংলাদেশকে যারা প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় কিংবা দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। বাংলাদেশের ক্ষতি করার বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য থাকবে না।

তিনি আরও বলেন, বৈধভাবে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। এ বিষয়ে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের সামগ্রিক স্বার্থে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শেখ আবদুল আলীম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আবদুল ওয়াদুদ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ এবং ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরে শিশির মনির বাগেরহাটের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।