Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার

ফেনী প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে গোপন ফোনালাপের অডিও ফাঁসের ঘটনায় ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি ফয়জুল আজিম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ফাঁস হওয়া অডিওতে ওই যুবলীগ নেত্রীকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে নিজের বাংলোতে আসতে বলেন ওসি। এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’

এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়ে তাঁদের কথোপকথন শোনা যায় অডিওতে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁদের কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁকে আলিঙ্গন করার অনুরোধ করেছিলেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপের কথোপকথন নিজের বলে স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারের জন্য ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফোনালাপ ফাঁস ও সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।