Nabadhara
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মতিলাল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নিতপুর দিয়ারাপাড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক মতিলাল ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানার কাঠালবানপুর গ্রামের নাইকি মুর্মুর ছেলে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম রোববার সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকালে নিতপুর বিওপির টহলদল নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় একজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া যায়। পরে টহলদল নিতপুর সীমান্তের দিয়ারাপাড়া সীমান্ত পিলার ২৩০/১৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মানব পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করেছেন। এ বিষয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সীমান্ত এলাকায় অপরাধ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।