Nabadhara
ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ডেপুটি গভার্নর খোন্দকার ইব্রাহিম খালেদের আজ প্রথম মুত্যু বার্ষিকী

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্কঃ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভার্নর ও দেশ বরেণ্য অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের প্রথম মুত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার।
এ উপলক্ষ্যে মরহুমের গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার নিজ বাসভবনের পারিবারিক কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। পরে রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া-মোনাজাত। এদিন শহরের বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে। শুক্রবার বাদ আসর ব্যাংকপাড়ার নিজ বাসভবনের পারিবারিক মসজিদে দোয়া-মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

দেশবাসীর কাছে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ। ২০১০ সালে শেয়ারবাজারের পতনের কারণ অনুসন্ধানে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি।

খোন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ সালের ৪ জুলাই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৬৩ সাল থেকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারী তিনি ইন্তেকাল কাল করেন। গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার নিজ বাসভবনের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।