Nabadhara
ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

MEHADI HASAN
মার্চ ২, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধিঃ

“ মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই  শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপন হয়েছে।

আজ বুধবার (২ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।