Nabadhara
ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সয়াবিন তেল মজুদের নিউজ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই অসাধু ব্যবসায়ীদের জরিমানা

MEHADI HASAN
মার্চ ৫, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে অসাধু ব্যবসায়ীদের সয়াবিন তেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি ও নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন গুদামজাতের নিউজ প্রকাশের হলে উপজেলা প্রশাসনের নজরে আসে এবং ২৪ ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় বাজারের ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় এসব গোডাউন থেকে ২/৩ শত ৫ লিটার সয়াবিনের খালি বোতল ও প্রায় পাঁচশত কেজি পলিথিন জব্দ করে জনসম্মুখে পুঁড়িয়ে ধ্বংস পূর্বক ৩ ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৪ মার্চ) বিকালে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বড়দিয়া বাজারের মৃত কার্ত্তিক সাহার ছেলে নিতাই সাহা (৫৭) মৃত গৌর সাহার ছেলে সাগর সাহা (৩৪) ও শ্যামল কুমার দাশের ছেলে মিন্টু দাশ (৩২) এর দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন, সয়াবিন তেলের ৫ লিটারের খালি ক্যান পাওয়া যায়। এছাড়া তাদের বিরুদ্ধে নির্ধারিত মূল্য না মানা ও প্রতারনা করে বোতলজাত তেল খোলা তেলের সাথে মিশিয়ে অধিক মূল্যে বিক্রির প্রমান পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন, প্রতারনা ও ভোক্তা অধিকার আইনে মিন্টু দাশকে ৩০ হাজার, নিতাই সাহাকে ২৫ হাজার ও সাগর সাহাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সকল ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য তালিকা রাখা এবং নির্ধারিত মূল্যের বেশী না নেওয়ার জন্য হুশিয়ার করা হয়। অন্যদিকে, আজ সকাল ১১টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া বাজার এলাকায় প্রায় ৩ শতাধিক বাবুই পাখি অবমুক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম। একই সাথে পাখি শিকারি খুলনা জেলার তেরখাদা থানার পান্নু মোল্যার ছেলে ইমরুল মোল্যা(৩১) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।