Nabadhara
ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মোটরসাইকেল দূর্ঘটনায় ঝরে গেল মাদ্রাসা ছাত্রের প্রান !

MEHADI HASAN
মার্চ ৫, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

বাবার মটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বৈদুতিক খুটির সাথে ধাক্কা লেগে মোঃ রমিম শেখ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই সহপাঠী।

শুক্রবার (৪ মার্চ) রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে ঘটেছে ওই দূর্ঘটনা। নিহত রমিম উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে ও ফুলদাহ আলিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমিম শুক্রবার রাত ৮ টার দিকে তার বাবার মটরসাইকেলে চড়ে দুই বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা ওই সড়কের রঘুনাথপুর নামক স্থানে পৌছালে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এসময় রমিম ও তার দুই বন্ধু উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি(১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭) মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে, নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রমিমকে মৃত ঘোষনা করেন। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া নবধারা কে বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।