Nabadhara
ঢাকাবুধবার , ৯ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

MEHADI HASAN
মার্চ ৯, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধিঃ

মুকসুদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার মাঠে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার ( ০৮ মার্চ ) এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ এর উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আল মামুন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসা মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অশ্রাফ আলী আশু মিয়া, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কার মিয়া, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, মাদারিপুরের প্রানিসম্পদ অফিসার ডাঃ শচীন্দ্রনাথ বিশ্বাস, মুকসুদপুর উপজেলা ( ভারপ্রাপ্ত ) প্রাণিসম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাশ প্রমুখ ।অনুষ্ঠান সঞ্চালনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের । প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর প্রদর্শনীতে গাভী গরু, ভেড়া, ছাগল, মুরগি, সৌখিন পাখি এবং অন্যান্য প্রাণির মোট ৫০টি স্টল স্থান পেয়েছে।

আলোচনার পরবর্তীতে অংশগ্রহন কারী খামারিদের মাঝে প্রত্যেক ক্যাটাগরি থেকে ১,২,৩ স্থান অধিকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।