Nabadhara
ঢাকাসোমবার , ১৪ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান সানজীদা পারভীন

MEHADI HASAN
মার্চ ১৪, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

 মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক সানজীদা পারভীন ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) ধারায় তিন বছরের জন্যে সহকারী অধ্যাপক সানজীদা পারভীনকে এ নিয়োগ প্রদান করা হয়েছে। সেখানে আরও বলা হয়, তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

এ বিষয়ে সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান সানজীদা পারভীন বলেন, বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব৷ এক্ষেত্রে শিক্ষক – শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করি৷ উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে ১৭-১৮ শিক্ষাবর্ষ হতে প্রায় ১শ’ শিক্ষার্থী নিয়ে ইতিহাস বিভাগ যাত্রা শুরু করে। বর্তমানে এ বিভাগে প্রায় ৪শ’ শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।