Nabadhara
ঢাকাশনিবার , ৭ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বিট পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

MEHADI HASAN
মে ৭, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বিট পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় মোল্লাহাট থানা পুলিশের আয়োজনে নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ তদন্ত বিভাগ) মো. রাসেলুর রহমান। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)  মতিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম শাহিদ, নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান।

এছাড়া প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পদক এম এম মফিজুর রহমান, নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেন, গাংনী পুলিশ ফাঁড়ির আইসি প্রদীপ কুমার বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান শরিফ, গাংনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আবুল বশার, বীর মু্ক্তিযোদ্ধা শেখ আলী আহম্মেদ, ইউপি সদস্য জুয়েল শেখ, জাকির বিশ্বাস ও জসিম মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।