Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সভা অনুষ্ঠিত

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
মে ১৮, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ার ৫নং সালামাবাদ ইউনিয়নের মৎসজীবিদের উপস্থিতিতে দেশী মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেশী মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের পরিচালক এস,এম, আশিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, নড়াইল জেলা প্রেসক্লাব এর সদস্য সাংবাদিক মোঃ বাবর আলী ও উপজেলার সালামাবাদ ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীরা।

এ সময় প্রকল্পের পরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা সালামাবাদ ইউনিয়নের মৎস্যজীবীদের দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের বিষয়ে বিশদ আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।