গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নেপালের সংসদীয় প্রতিনিধি দল।
আজ শুক্রবার বিকেলে পবিত্র নিরুলা খারেল এর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্নার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন পবিত্র নিরুলা খারেল।
এ সময় চাঁদতারা কুমারী, ডাঃ দীপক প্রকাশ ভট্ট, দেব প্রসাদ তিমলসেনা, লীলা দেবী সিতৌলা, নারদ মুনি রানা, সরলা কুমারী যাদব, আন্ডার সেক্রেটারি গোপাল সিগদেল উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দলটি উন্মুক্ত থিয়েটার এলাকায় একটি বকুল গাছের চারা রোপন করেন। এরআগে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ঘরে দেখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

