Nabadhara
ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

টুঙ্গিপাড়া প্রতিনিধি
আগস্ট ৮, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

“মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পিছন থেকে যিনি প্রেরণা, সাহস ও শক্তি যুগিয়েছেন তিনি হলেন বেগম মুজিব।

বেগম মুজিবের জন্মদিনের আলোচনা সভায় টু্ঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

অন্যদিকে, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আজীবন সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মু‌জিব-এর ৯২তম জন্মবা‌র্ষিকী‌তে ফ‌টোগ্যালারী উ‌দ্ধোধন ও আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অ‌তি‌ধি হিসাবে ফ‌টোগ্যালারী উ‌দ্ধোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও প‌রিবার কল্যান এবং সমাজ কল্যান বিষয় সা‌বেক উপদেস্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদা‌চ্ছের আলী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।