গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৬লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার এবং নিষিদ্ধ চায়না জাল রাখার অপরাধে বাবুল খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ব্যবসায়ী বাবুল খান পাশ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সরমঙ্গল গ্রামের নবু খানের ছেলে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ঘাঘর বাজারে সবুজ স্টোরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।
অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান বলেন, দীর্ঘদিন ধরে বাবুল খান নিষিদ্ধ চায়না জাল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে ঘাঘর বাজারে অভিযান চালিয়ে বাবুল খানের দোকান থেকে ৬লক্ষ টাকার জাল উদ্ধার করা হয়। তাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ স্যার বাবুল খানকে ১বছরে কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন। নিষিদ্ধ চায়না জাল উদ্ধারে পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

