Nabadhara
ঢাকাবুধবার , ১০ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে নববধুর রহস্যজনক মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে গলায় ফাঁস লাগিয়ে শ্রাবনী আক্তার (১৯) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর  ঘটনা ঘটেছে।  বুধবার (১০আগস্ট) দুপুরে  তাকে  তার স্বামীর বাড়ি উপজেলার গোবিন্দপুরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত শ্রাবনী আক্তার মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা গ্রামের শাহাদৎ শেখের মেয়ে।

নিহত শ্রাবনীর বাবা শাহাদৎ শেখ জানান, গত শুক্রবার (৬ আগস্ট) উপজেলার পার্শবর্তী গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের টিটুল মুন্সীর ছেলে শাকিল মুন্সীর সাথে বিবাহ হয়। বিয়ের পরে স্বামীর বাড়িতে যাওয়ার পরে আজ দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে শ্রাবনী ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় শাকিল মুন্সীর পরিবার।

মুকসুদপুর থানা সুত্রে জানাগেছে, বুধবার ১০ আগষ্ট  সাকলে পুলিশ উপজেলা গোবিন্দপুর  ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের স্বামীর বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ শ্রাবনী আক্তারের মৃতদেহ উদ্ধার করে ।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।