নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কচুয়া নানা আয়োজনে মীনা দিবস-২০২২ উদযাপন হয়েছে। আজ সকালে কচুয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে একটি র্যালী বের হয়ে কচুয়ায় প্রধান-প্রধান সড়কে প্রদক্ষিন শেষে শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা ও গল্প বলার আসর শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সকল শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ।অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার,প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি প্রধান শিক্ষক শেখ সরোয়ার হোসেন,সাধারণ সম্পাদক শিক্ষক চিত্ত রঞ্জন সাহা, প্রধান শিক্ষক দেবদাস সাহা, প্রধান শিক্ষক শামসুন্নাহার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

