বাগেরহাটের জেলা পরিষদ নির্বাচনে চিতলমারী ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী থেকে সরে দাঁড়ালেন জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোহন আলী বিশ্বাস। আজ রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার ঘোষনা দিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে আলহাজ্ব মোহন আলী বিশ্বাস বলেন, উপজেলা আ’লীগের সিদ্ধান্তের আলোকে আমার প্রান প্রিয় মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের প্রতি আস্থা রেখে নিজেকে নির্বাচন থেকে বিরত রেখে সরদার টিটোর প্রতি সমর্থন দিলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,চিতলমারী উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন, চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, প্রথম জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছিলেন।এখন আমার প্রিয় দল আওয়ামীলীগের সিদ্ধান্তের আলোকে নির্বাচন থেকে বিরত রাখলাম।
এসময় সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,চিতললমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দীন শেখ,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা শেখ,হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু সাহীন, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফাসহ গণমাধ্যম কর্মীরা।

