কচুয়ায় স্কুল,মাদ্রাসা,কিন্ডারগান্টেন,ঝড়ে পড়া শিশু সংগঠন ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫-১১ বছরের শিশুদের কোভিট-১৯ টিকা ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তার উদ্যোগে কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার (ভারপ্রাপ্ত) ডা: মনি শংকর পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।কচুয়া উপজেলা এমটি ইপিআই মোল্লা দেলোয়ার হোসেনের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক,প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামচুন্নাহার, প্রধান শিক্ষক দেবদাস সাহা, শিক্ষক কমল বৈদ্য সহ সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

