Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

“দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ ইং উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ব্যাপ্টিষ্ট এইড (বিবিসিএফ)’র স্বতস্ফুর্ত অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১১টায় এ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক র‌্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরের জাতির পিতার প্রতিকৃতির পাদদেশে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।