বাংলাদেশ কোস্ট গার্ড তাদের আওতাভূক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এর পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থদের মাঝে নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর ২০২২ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ সুন্দরবন উপকূলীয় কয়রার গোলখালীর প্রত্যন্ত এলাকার জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয়া ও টর্চ লাইট বিতরণ করে। বাংলাদেশ কোস্ট গার্ড-এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি (Rear Admiral Ashraful Hoq Chowdhury, ndu, afwc, psc)।অনুষ্ঠানে উপস্হিত থেকে প্রান্তিক জেলেদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ কোস্ট গার্ড-এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময়ে উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি পশুর নদীতে কোস্ট গার্ডের আধুনিকায়নে নতুনভাবে সংযোজিত Oil Pollution Control সরঞ্জাম সম্বলিত বোট সমূহের মাধ্যমে পানিতে অনিচ্ছাকৃতভাবে নিঃসরণকৃত তেল অপসারন মহড়া অবলোকন করেন। কোস্টগার্ড মহাপরিচালক এসময়ে জানান দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান ও পূর্ণবাসন সহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

