Nabadhara
ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে পুকুর থেকে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৭, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে পুকুর থেকে জিহাদ  আলী শেখ (২৫) নামে এক ইজিবাইক চালকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার জয়খা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ আলী শেখ উপজেলার সারুলিয়া গ্রামের আবুতালেব শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল বেলা পাকা সড়কের পাশে পুকুরে জিহাদ আলী শেখের মৃহদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী শ্যামলী আক্তার জানান, মঙ্গলবার রাত আটটার সময় স্বামীর সঙ্গে কথা হয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, পুকুর থেকে জিহাদ আলী শেখ নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছি।  সুরতহাল শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাটে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।