Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইজিভ্যান চালকের মরদেহ উদ্ধার

Link Copied!

নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের ইজিভ্যান চালক দেলোয়ার গাজীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০মে) দুপুরে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের খলিশাখালী রাস্তার পাশে আটঘরা শ্মশানের কাছে দেলোয়ারে মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে সংবাদ দেয় স্থানীয়রা।

নিহত দেলোয়ার গাজী সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দেলোয়ার গাজী সোমবার বিকালে তার ইজিভ্যান নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশান এর পাশে দেলোয়ার গাজী মরদেহ পড়ে থাকতে দেখে বিছালি ক্যাম্পের পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বলেন, মরদেহের গলায় দাগ রয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রাম থেকে ছিনতাইকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।