Nabadhara
ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও ব্যাবস্থাপনা কমিটির সভাপতিদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের অডিটরিয়মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে পারফরমেন্স বেজড গ্র্যন্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ( এসইডিপি) আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস,এম সাহিদুর রহমান , খুলনা সরকারি মহিলা কলেজের প্রভাষক কানিস লায়লা, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল মিঞা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুননেছা, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, কর্মশালায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও ব্যাবস্থাপনা কমিটির সভাপতিবৃন্দ অংশগ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।