Nabadhara
ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখীমারা গ্রামে গ্রামীণ ঐতিহ্যের বিলপ্ত খেলা ‘ষাঁড়ের লড়াই’ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। যা প্রাচীন বাংলার চিরায়ত বিনোদনগুলোর মধ্যে অন্যতম। বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির এই ঐতিহ্য টিকিয়ে রাখার মানষে অসামান্য এ আয়োজন। ৩১ মে (বুধবার) দুপুরে এক নং ওয়ার্ড সদস্য জেফরুল ইসলামের উদ্যোগে পাখীমারা মাঠে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম শিকদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এমন ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। ষাঁড়ের লড়াই দেখতে আসা উৎসুক কয়েক হাজার মানুষের ভিড় ছিল লক্ষণীয়। আশপাশের জেলা-উপজেলা থেকেও নানা বয়সীর মানুষ জমা হয় পাখীমারা মাঠে। আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় সব মিলিয়ে ৫০টি ষাঁড় অংশগ্রহণ করে। নানা বর্ণিল রঙের রাঙিয়ে নিজেদের ষাঁড়গুলো মাঠে নিয়ে আসেন এদের মালিকরা।

লড়াইয়ের সঙ্গে ষাঁড়দের সাজসজ্জা আর অদ্ভুত নাম প্রতিযোগিতাকে একটি প্রাণবন্ত উৎসবে রূপ দেয়। মুগ্ধ দর্শকরা করতালিতে ষাঁড় ও মালিকদের অভিবাদন ও উৎসাহ যোগান। পরিশেষে বিজয়ী ৪ জন ষাঁড় মালিককে পুরস্কৃত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।