Nabadhara
ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
জুলাই ১০, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ২১ দিনব্যাপী ৪০ জন ভিডিপি(পুরুষ) সদস্যদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের আয়োজনে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমাঃ বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্ব এসময় আরো উপস্থিত ছিলেন মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, নড়াইল, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ, আনসার ও ভিডিপি প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থী বৃন্দ।

পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার বিকাশ ঘটে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।