Nabadhara
ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
জুলাই ১০, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইন মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি মিরাজুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে। সে নড়াইল সদর থানার দৌলতপুর গ্রামের মহিদ শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(১০ জুলাই) ভোর রাতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিরাজুল ইসলাম কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।