Nabadhara
ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ৩০, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে স্বাধীনতার মহান স্থপতি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। বুধবার (৩০ আগষ্ট) বিকালে নড়াগাতী থানার অর্ন্তগত ৬টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে কাঁচারীবাড়ী মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোক দিবসের আলোচনা সভায় বাঐশোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মন্টু মোল্যার সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, বঙ্গবন্ধু তৃণমুল পরিষদের সভাপতি খাজা মিয়া, কেন্দ্রীয় যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মফিজুল হক, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, বাঐশোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ, জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।

কর্মসূচিতে নড়াগাতী থানার ৬টি ইউনিয়নের আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্রচন্ড গরমকে উপেক্ষা করে উপস্থিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।