Nabadhara
ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে আলোচনা সভা ও শোভাযাত্রা

মো: জসিম উদ্দিন,দুমকি(পটুয়াখালী)
সেপ্টেম্বর ১, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু।
 এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আমির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যলি শুরু হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।