Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজে নবীনবরন অনুষ্ঠান উদযাপিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে বেসরকারী নার্সিং কলেজ নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজের ব্যাজ বেল্ট, ক্যাপিং ও নবীন বরন অনুষ্ঠান উদযাপন হয়েছে। কলেজ অধ্যক্ষ আরিফা আক্তারের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে ৭ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মোজাফফর হোসেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আরিফা আক্তার।পরিচয় পর্ব শেষে বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বরন করে নেওয়ার পরপরই শিক্ষার্থীদের ব্যাজ, বেল্ট,ক্যাপ পরিয়ে দেন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

নবীনবরন, ব্যাজ,বেল্ট ও ক্যাপিং প্রদানের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্হাপনা পরিচালক মোঃ ফিরোজুল ইসলাম।বাগেরহাট সরকারী পি সি কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। উপাধ্যক্ষ শাহ আলম ফরাজী।বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবু দাউদ খান। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার।ডা:মেহেদী হাসান,।খান জাহান আলী কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফউদ্দীন রাখী ।সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন নার্সিং পেশা একটি মহৎ পেশা।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কর্মসূচী হাতে নিয়েছেন তাতে বিশেষ ভাবে অবদানের রাখবে এই নার্সরা।নার্সদের হাত ধরে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশের স্মার চিকিৎসা সেবা।শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও উজ্জল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন সাবেক অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোজাফফর হোসেন।

কলেজের ব্যাবস্হাপনা পরিচালক মোঃ ফিরোজুল ইসলাম তার বক্তব্যে বলেন, নার্সিং পেশা খুবই সম্মানজনক।বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার অদম্য হাতিয়ার হলো এই নার্সরা।বেকারত্ব দূর করতে ও মানুষের সেবা করতে নার্সিং শিক্ষার কোন বিকল্প নেই। তাই এই পেশায় মনোনিবেশ করতে নার্সিং শিক্ষার উপর গুরুত্ব দেওয়া জরুরী।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।