Nabadhara
ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে ভোট চাইলেন মাশরাফি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২৫, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল-২আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা।

আজ সোমবার (২৫ডিসেম্বর) দুপুরে লোহাগড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নির্বাচনী মতবিনিময় এবং লোহাগড়া বাজারে ব্যবসায়ীদের মাঝে লিপলেট বিতরণের সময় মাশরাফি বলেন,আমি আপনাদেরই সন্তান। বিগত দিনে যেমন আপনারা আমাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছেন। এবারও শেখ হাসিনা আমায় নৌকা প্রতীক দিয়েছেন। এবার স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি নৌকা প্রতীকে ভোট চাইলেন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, মনজুরুল করিম মুন,উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, আওয়ামী লীগ নেত্রী অজিফা খানম ,মোঃ ওবায়দুর রহমান বিপ্লবসহ প্রমুখ। বিকাল সাড়ে ৩টার দিকে মাশরাফি উপজেলার ইতনা ইউপির পাংখারচর,চরপরানপুর,চরসুচাইল,উত্তর পাংখারচর ও লোহাগড়া ইউপির ছাগলছিড়া,জয়পুর ইউপির আমডাঙ্গাসহ তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।