Nabadhara
ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন পালিত

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সারা বিশ্বের ন্যায় তুমলিয়া, রাঙ্গামাটি, দড়িপাড়া, নাগরী ও মঠবাড়ি গির্জাতে খ্রিষ্টান ধর্মালম্বীদের শুভ বড় দিন উপলক্ষে ধর্মীয় উৎসব পালিত হয়েছে। সকল র্গিজাগুলিতে বড়দিন উপলক্ষে রঙ্গীন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়েছে।

সোমবার সকালে তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত আলবিন গমেজের সভাপতিত্বে, রাঙ্গামটিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত খোকন ভিনসেন্ট গমেজ, মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জল রোজারিও, দড়িপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত অমর ডি কস্তা এবং নাগরী ধর্মপল্লীর পাল পুরোহিত জয়ন্ত এস গমেজ এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি আখতারউজ্জামান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাসলিমা রহমান লাভলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য মো. আফছার হোসেন সকাল থেকে গির্জায় আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দিবসটি উপলক্ষে নাগরী ও তুমলিয়া খ্রিস্টান প্যারিস ধর্মপল্লীতে বড়দিনের কেক কাটেন। বড়দিন উদযাপন কমিটি গির্জাগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন জানান, অনুষ্টানস্থল ও গুরুত্বপূর্ন রাস্তায় র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে আছে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা দায়ীত্ব পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।