Nabadhara
ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার সব ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া   উপজেলার ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মইনুল ইসলাম। এসময় টুঙ্গিপাড়া উপজেলার সব ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ও সহকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে নিজ নিজ
কেন্দ্রের মালামাল গ্রহণ করেন।

জানা গেছে, ব্যালট বাক্স ও নির্বাচনী সব সরঞ্জাম পাঠানো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তার সঙ্গে পাঠানো হলেও, আরও কঠোর নিরাপত্তায় রোববার (৭ জানুয়ারি) ভোর রাত ৩ টার সময় ব্যালট পেপার পাঠানো হবে প্রতিটি ভোট কেন্দ্রে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: মইনুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট বাক্স পাঠানো হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের জারি করা নতুন নিয়মে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রোববার ভোর রাত ৩টার সময় ব্যালট পেপার সব কেন্দ্রে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।