Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে রোভার অঞ্চলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডে-ক্যাম্প অনুষ্ঠিত

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৭, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জে রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডে ক্যাম্প ও মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ মাঠে এর উদ্বোধন করা হয়। বিকালে জেলা রোভার স্কাউটস শাখার সহ-সভাপতি মনোয়ারা বেগমের সমাপনী ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ জেলা রোভার উদ্যোগে কর্মসূচিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১২ টি দল অংশ নেয়। সকালে জেলা রোভারের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির ডে-ক্যাম্পের উদ্বোধন করেন।

 

সমাপনী আলোচনায় অংশ নেন জেলা রোভার স্কাউট লিডার জুবাইর আল মাহমুদ, গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটস এর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজ রোভার স্কাউটসের সম্পাদক শুক লাল বিশ্বাস, টুঙ্গিপাড়া কলেজের রোভার স্কাউটসের সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ ইনামুল মিয়া,ট্রুপ গ্রিল ওয়েল ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক রাজু শিকদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।