Nabadhara
ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল

নড়াইল কালিয়া উপজেলায় মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম সংলগ্ন খাল পাড়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে ওই দিনই তার মৃত্যু হয়।

 

নিহত ইসরাফিল মোল্যা ওই গ্রামের মৃত হকা মোল্যার ছেলে। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, ওই গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যার সাথে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত একবছর ধরে এ নিয়ে একাধিক হামলা-পাল্টা হামলা হয়। এ নিয়ে উভয় পক্ষের ৪ টি মামলাও চলমান। এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শালিস করে নফু মোল্যার পক্ষে রায় দিলে প্রিন্সের পক্ষ অস্বীকার করে

 

। সর্বশেষ শনিবার বিকাল থেকে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। অতঃপর আজ সকালে প্রিন্সের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাঁধা দিলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত ইসরাফিল মোল্যার ১ ছেলে ও ২ টি কন্যা সন্তান রয়েছে। এ নৃশংস হত্যাকান্ডে অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।